মোদি সরকারের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন মন্ত্রী হরসিমরত কউর - The News Lion

মোদি সরকারের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন মন্ত্রী হরসিমরত কউর




দি নিউজ লায়ন ;  এবার মোদি সরকারের মন্ত্রী সভা থেকে ইস্তফা দিলেন এক মন্ত্রী।   ভারতের পাঞ্জাব এবং হরিয়াণার আন্দোলনরত কৃষকদের সমর্থন করে মোদি সরকারের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন মন্ত্রীসভার খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের মন্ত্রী হরসিমরত কউর বাদল। তিনি বিজেপির অন্যতম পুরনো শরীক দল অকালি দলনেতা এবং পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের পুত্রবধু।


 ইতিমধ্যেই ভারতের পাঞ্জাব এবং হরিয়াণা রাজ্যে হাজার হাজার কৃষক কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে পথে নেমেছেন। কৃষকদের সেই আন্দোলনকে সমর্থন করে ইস্তফা দিলেন হরসিমরত। উল্লেখ্য,  ভারতের সংসদে চলতি বাদল অধিবেশনে তিনটি অর্ডিন্যান্স পাশ করাতে চাইছে কেন্দ্রীয় মোদি সরকার। যারমধ্যে রয়েছে, কৃষি পণ্যের বাণিজ্য সংক্রান্ত অধ্যাদেশ, কৃষি পরিষেবা ও কৃষি পণ্যের মূল্যের নিশ্চয়তা সংক্রান্ত অধ্যাদেশ এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন অধ্যাদেশ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই তিনটি অধ্যাদেশ মূলত কৃষকদের স্বার্থ রক্ষা করবে। এর ফলে কৃষকরা নিজেদের পণ্য ভিন রাজ্যে বিক্রি করার সুযোগ পাবেন।


বর্তমানে ভারতে চাল, গম সহ বেশ কিছু কৃষি পণ্য নিজের রাজ্যের বাইরে বিক্রি করতে পারেন না কৃষকরা। পাশাপাশি, এই অধ্যাদেশের ফলে কৃষকরা বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে কৃষিপণ্য উতপাদন করতে পারবেন। কিন্ত ভারতের বিভিন্ন কৃষক সংগঠনের বক্তব্য, এই তিনট অধ্যাদেশ তাদের স্বার্থ বিরোধী। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা সাহাব সিংয়ের দাবি, এই অধ্যাদেশ আইনে পরিণত হলে ভারতে কৃষি ব্যাবস্থার সর্বনাশ ঘটে যাবে। 


তাই এই অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন। এদিকে এই অধ্যাদেশের বিরোধীতা শুরু করেছেন দেশটির বহু ফড়েরাও। তাদের আশঙ্কা, এই অধ্যাদেশ আইনে পরিণত হলে ফড়েদের সঙ্গে বিপুল সংখ্যাক মজুর ও পরিবহণ কর্মীরা কাজ হারাবেন। এদিকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় যখন এই তিনটি অধ্যাদেশ পাশ হয়, তখন সেগুলোক সম্মতি দিয়েছিলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কউর। 


বিলের পক্ষে মত দিয়েছিলেন তিনি। কিন্ত বর্তমানে কৃষকদের অসন্তোষ দেখে এখন সুর বদলেছেন হরসিমরত। অন্যদিকে, ভারতে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি কৃষকদের আন্দোলনে সমর্থন জানাতে শুরু করেছে। মূলত ভারতে পাঞ্জাব রাজ্য কৃষিপ্রধান রাজ্য। ফলে সেখানে ক্ষতির আশঙ্কাতেই হরসিমরত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে মনে করা হচ্ছে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.